এবার বজ্রপাতে মৃত্যু হলো গবাদি পশুর - The News Lion

এবার বজ্রপাতে মৃত্যু হলো গবাদি পশুর

 


দি নিউজ লায়ন;  সোমবার দুপুরে ভাতার থানার ওড়গ্রামে বজ্রপাতে গবাদি পশুর মৃত্যু হলো। বরাত জোরে প্রাণে বেঁচে যান মৃত গরুগুলির মালিকরা। স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন দুপুরে ওড়গ্রামের বাসিন্দা শেখ মনসুর, শেখ মনজুর, শেখ জানে আলি এবং নিশা বাউড়ি নামে চার গ্রামবাসী একটি করে গরু নিয়ে মাঠে চড়াতে যান। চারটি গরুর মধ্যে একটি ছিল বলদ।


 বাকিগুলো গাভি। তাঁরা ২-বি জাতীয়সড়কের কাছে ওড়গ্রাম ক্যানেলের পাশের মাঠে গরু চড়াচ্ছিলেন। সেই সময় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। পাশাপাশি চলে বজ্রপাত। তখন ওই চারজন তাঁদের গরুগুলো মাঠে ছেড়ে রেখে নিরাপদ জায়গায় এসে আশ্রয় নেয়। আর ঠিক সেই সময় মাঠে বজ্রপাত হয়। তার জেরে চারটি গরুই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ওড়গ্রাম ফাঁড়ির পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.